ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ Logo মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ Logo ১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

অর্ধেক বাস চলাচল নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ৩৬৯ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ   আগামী ১১ আগস্ট থেকে শিথিল হচ্ছে সর্বাত্মক লকডাউন। তবে এ সময় মানতে হবে স্বাস্থ্যবিধি। মুখে থাকতে হবে মাস্ক। খুলবে সরকারি-বেসরকারি অফিস। চলবে গণপরিবহণ। বাসে শতভাগ আসনে যাত্রী বসলেও মোট সংখ্যার অর্ধেক বাস চলবে রুটগুলোতে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ১১ আগস্ট থেকে সড়কে অর্ধেক গণপরিবহণ নামানোর সিদ্ধান্ত নেওয়ার আগে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে কথা বললে ভালো হতো।মন্ত্রিপরিষদ বিভাগ রোববার এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে, তাতে ১১ অগাস্ট থেকে গণপরিবহণের ক্ষেত্রে প্রত্যেক এলাকার প্রতিদিন মোট যানবাহনের অর্ধেক গাড়ি রাস্তায় নামানোর শর্ত দেওয়া হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, কারণ অর্ধেক গাড়ি চলবে, আর অর্ধেক চলবে না, এটার নিশ্চয়তা কে দেবে? এটা ঠিকমতো হবে কি না? আগে আলাপ করলে আমরা আমাদের মতামত দিতাম।বাস মালিকরা ইতোমধ্যে এই শর্ত পরিবর্তন চেয়ে বলেছেন, তারা অর্ধেক আসন নিয়ে সব যানবাহনই চালাতে চান। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সারা দেশে হাজার হাজার বাসমালিক রয়েছেন। এদের মধ্যে কেউ আছেন একটি বাসের মালিক। এটা আমরা কীভাবে নির্ণয় করবো কার কয়টা গাড়ি আছে। এটা করা অসম্ভব। একই সঙ্গে যাত্রীদের চাপ বাড়বে এবং সংক্রমণ বাড়বে। এক আগে এক সিট ফাঁকা রেখে ৬০ শতাংশ ভাড়ায় বাস চললেও ১১ আগস্ট থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ

অর্ধেক বাস চলাচল নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

আপডেট এর সময় : ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১