ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

শেষ ম্যাচে সর্বনিম্ম রানে হারের লজ্জায় যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • ৩৮৮ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ    টানা তিন জয়ে সিরিজ পকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয়। চতুর্থ ম্যাচে এসে হোঁচট। পঞ্চমে সুর বেঁধে আবারও হোক জয়গান, এটুকুই ছিল দিনের প্রার্থনা।  শেষ ম্যাচে জয় না পেলে বাংলাদেশের ইতিহাস গড়া সিরিজে যেন দাগ পড়ে যাবে। দাগ পড়তে দিল না মাহমুদউল্লাহ বাহিনী। রীতিমতো ধসিয়ে দিল অস্ট্রেলিয়াকে। বাংলাদেশের ছোড়া ৮ উইকেটে ১২৩ রানের টার্গেট পূরণ করতে গিয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল মাত্র ৬২ রানে!এমন ব্যাটিং বিপর্যয়ে আর কখনও পড়েছে কি অস্ট্রেলিয়া। এক ভয়ানক দুঃস্বপ্ন নিয়েই রাতের উড়োজাহাজে উড়বে অসিরা।
নিজেদের টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ল অস্ট্রেলিয়া। নিজেদের সেই ব্যর্থতার কথাই জানালেন অস্ট্রেলীয় দলের অধিনায়ক ম্যাথিউ ওয়েড।
বললেন, এটা বলতে খুবই কষ্ট হচ্ছে যে, ‘এখান থেকে অনেক কিছু শিখার আছে আমাদের। গত কয়েক বছর ধরে আমি খেলছি, কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য এমন দুর্বোধ্য কন্ডিশন আগে দেখিনি। দলের নবীনদের জন্য এ সফর বেশ শিক্ষণীয়। আসলে দুর্ভাগ্যক্রমে গোটা সিরিজটাই আমাদের পক্ষে গেল না।দলের ক্রিকেটাররা কম খেলেছে এমন অযুহাত দেখাতে চাই না। আমরা তো এই সফরের আগে ওয়েস্ট ইন্ডিজে দারুণ খেলেছি। আমরা আসলে পারিনি। সমস্ত প্রশংসার দাবিদার বাংলাদেশই। আমাদের স্পিনাররা বেশ ভালো বল করেছে, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবেই হোক এই উইকেট থেকে ১১০-১২০ এর বেশি রান বের করে নিয়েছে। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

শেষ ম্যাচে সর্বনিম্ম রানে হারের লজ্জায় যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

আপডেট এর সময় : ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১