মসজিদের ভেতরে ভাইকে কুপিয়ে মারলেন ২ ভাই

 Newsvob.com.: অনলাইন ডেস্কঃ  শুক্রবার (১৪ এপ্রিল) ফজরের নামাজের সময় উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বশির উদ্দিনের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তাছিনুর রহমান বলেন, নজরুল ইসলামের সঙ্গে তার দুই ভাই আব্দুল হেলিম লিটন ও শফিকুল আলম সেলিমের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে মাঝে-মধ্যেই তাদের কথা-কাটাকাটি ও তর্ক-বিতর্ক হতো। বৃহস্পতিবার রাতে এসব নিয়ে তিন ভাইয়ের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। ভোরে নজরুল ইসলাম সাহরি খেয়ে এলাকার মসজিদে ফজরের নামাজ পড়তে যান। নজরুল ইসলাম নামাজ পড়া শেষ করতেই আব্দুল হেলিম লিটন ও শফিকুল আলম সেলিম তাকে পেছন থেকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই জড়িত দুই ভাই পালিয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *