ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

পরকীয়া করছেন বুবলি, চাঞ্চল্যকর পোস্টে উত্তাল ঢালিউড; অবশেষে মুখ খুললেন নায়িকা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:০২ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • ৪৯৬ বার পঠিত হয়েছে

  Newsvob.com.:  বিনোদন ডেস্কঃ  এক সময় অভিনেতা শাকিব খানের সঙ্গে গোপনে সংসার পেতেছিলেন বুবলি। তার পর আমেরিকায় ছেলে শেহজ়াদা বীরের জন্ম। সন্তানের জন্মের খবর প্রায় এক বছর গোপন করে রাখেন অভিনেত্রী। তবে শাকিবের প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনের দিনই বীরের কথা প্রকাশ্যে আনেন তিনি। তখনও কিন্তু প্রথম স্ত্রী অপুর সঙ্গে শাকিবের বিচ্ছেদ হয়নি। এ ঘটনা প্রকাশ্যে আসার পর বিস্তর কাঁদা ছোড়াছুড়ি চলে অভিনেতার দুই স্ত্রীর মধ্যে। অবশ্য পরস্পরের নাম না নিয়ে আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিতেন তাঁরা। দিন কয়েক আগে বুবলিকে ঘৃণা করেন বলে সরাসরি মন্তব্য করেন শাকিবের প্রথম স্ত্রী অপু। এ বার ও পার বাংলার গায়ক কৌশিক হুসেন তাপসের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন বুবলি। এ প্রসঙ্গে এক বিস্ফোরক পোস্ট করেন তাপসের স্ত্রী ফারজ়ানা মুন্নি। যদিও পোস্টটি করার ১৫ মিনিটের মধ্যেই তা মুছে দিয়েছেন তিনি। তবে, এই ঘটনায় উত্তাল ঢালিউড। অবশেষে মুখ খুললেন শাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলি।

‘আপনাদের দেখে রাগ হচ্ছে’, খেলার মাঠে নীল-তৃণার ছবি দেখে রেগে গেলেন অনুরাগীরা
শুক্রবার রাতে মুন্নি পোস্টটিতে লেখেন, ‘‘তাপস এবং বুবলির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। ঠিক যে ভাবে অপু বিশ্বাসের জীবন নষ্ট করেছেন বুবলি, আমার সংসারটাও সে ভাবে ধ্বংস করে দিচ্ছেন। শাকিব খানকে ভয় দেখিয়ে সন্তান নিয়েছেন। এ বার তাঁর লক্ষ্যে রয়েছে তাপস। আমার যদি কিছু হয়ে যায়, দায়ী হবেন তাপস এবং বুবলি।” এই পোস্ট দেখার পর চুপ করে থাকেননি বুবলি। বিষয়টিকে ‘নোংরা ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করেছেন। বুবলি বলেছেন, ‘‘এ সব নোংরা ষড়যন্ত্র আর কত নেব, জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম, তা বলতেও রুচিতে বাধছে।’’

তাপস ও মুন্নির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে বুবলি লিখেছেন, ‘‘টিএম ফিল্মসের কর্ণধার তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাঁদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তাঁরা দু’জন বাংলাদেশের অন্যতম চর্চিত দম্পতি। তাপস ভাইয়ার আগে মুন্নি আপুর সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রয়াত সালমান শাহের একটি প্রোগ্রামে। আমাকে অনেক পরামর্শ দিয়েছেন তিনি। আমাকে স্নেহ করেন তাঁরা। আমার পরিবারের অংশ তাঁরা। আমাদের এত সুন্দর একটি সম্পর্ক নিয়ে যারা এসব নোংরামি করছে, তারা আসলে নিজেদের স্বার্থসিদ্ধি করতে চাইছে।’’ যদিও পরে তাপসের স্ত্রী মুন্নি জানান, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হয়েছিল। তবে আসল সত্যিটা কী, তা নিয়ে জলঘোলা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

পরকীয়া করছেন বুবলি, চাঞ্চল্যকর পোস্টে উত্তাল ঢালিউড; অবশেষে মুখ খুললেন নায়িকা

আপডেট এর সময় : ১০:০২ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩