1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

গাজা যুদ্ধে ব্যাপক মাশুল গুণতে হচ্ছে: চরম ক্লান্তিতে ভুগছে ইসরাইলি সেনারা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৮ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ : আন্তর্জাতিক ডেস্কঃ  ইসরাইলি যুদ্ধমন্ত্রী শেষ পর্যন্ত স্বীকার করেছেন গাজা যুদ্ধে তাদের ব্যাপক মাশুল গুণতে হচ্ছে। গাজায় নিজেদের ৩ বন্দিকে নিজেরাই ভুল করে হত্যা করেছে বলেও স্বীকার করেছে মিডিয়াগুলো।

যুদ্ধমন্ত্রী ইউয়ভ গ্যালান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ওই স্বীকারোক্তি করেন। নিজেদের ৩ বন্দিকে হত্যা করার ঘটনাকে দু:খজনক বলে মন্তব্য করে তিনি বলেন: এভাবে প্রতিদিনই আমাদেরকে গাজা যুদ্ধে চড়া মূল্য দিতে হচ্ছে। এর আগেও নিজেদের ভুলে বেশ কয়েকজন ইসরাইলি সেনার হতাহত হওয়ার খবর মিডিয়ায় এসেছিল। প্রাণহানি ছাড়াও বিশাল যুদ্ধব্যয়ের কথা জানিয়েছেন গ্যালান্ত। এ পর্যন্ত ৩০ বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) ব্যয় হয়ে গেছে। ইহুদিবাদী কেন্দ্রিয় ব্যাংকের প্রধান ইতোপূর্বে গাজাযুদ্ধে তাদের ভয়াবহ অর্থনৈতিক পরিণতির বিষয়ে হুশিয়ারি দিয়েছিলেন।

এদিকে ইসরাইলি যোদ্ধারা গাজা যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনা মুখপাত্র। তিনি বলেন হামাস যোদ্ধারা ইসরাইলি সেনাদের কব্জা করতে বিশেষ কৌশল ব্যবহার করছে।

রবিবার সকালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই স্বীকারোক্তি দিয়ে সেনা মুখপাত্র বলেন: গাজা যুদ্ধের চরম ক্লান্তিতে ভুগছে ইসরাইলি সেনারা। তাদের অনেকেই মাসাধিক কাল ধরে যুদ্ধক্ষেত্রে রয়েছেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews