ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

মাহির নির্বাচনী কার্যালয়ে আগুন, ইউপি চেয়ারম্যানসহ আসামি ১০

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • ৪৫৬ বার পঠিত হয়েছে
  নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে গোদাগাড়ী থানায় মামলাটি করেন মাহির মামাতো ভাই জাহিদুল ইসলাম।

মামলায় গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ বেলাল উদ্দিন সোহেলকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- মো. রিজওয়ান, রতন আলী, সালমান ফিরোজ ফয়সাল ও মামুনুর রশীদ ওরফে বাবু। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে দেওপাড়া ইউনিয়নের পালপুরে মাহির নির্বাচনী প্রচারণায় বাধা দেন নৌকার সমর্থকরা। পরদিন গভীর রাতে দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে মাহির ট্রাক প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। এসব ঘটনার জন্য মাহি ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে দায়ী করেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগে মাহিয়া মাহির পক্ষে মামলা করা হয়েছে। পুলিশ এর তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আবারও দলের মনোনয়ন পেয়েছেন। ওমর ফারুক চৌধুরী ও মাহিয়া মাহি ছাড়াও আরও নয়জন প্রার্থী রয়েছেন এ আসনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

মাহির নির্বাচনী কার্যালয়ে আগুন, ইউপি চেয়ারম্যানসহ আসামি ১০

আপডেট এর সময় : ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪