মিয়ানমারের বিজিপি সদস্যসহ ৩৩০ নাগরিককে হস্তান্তর

নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ  বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাদেরকে হস্তান্তর করা হয়। এর আগে ৭টা থেকে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। বাসে তাদেরকে নেয়া হয় নৌবাহিনীর জেটিঘাটে। সেখানে পৌনে দশটার দিকে বিজিপির পুলিশ কর্নেল মিউ থুরা নাঙয়ের নেতৃত্বে বাহিনীটির ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল পৌঁছায়।

উভয় দেশের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে তাদেরকে ফেরত নেয়া হচ্ছে। এজন্য মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ গভীর সমুদ্রে অবস্থান করছে। বাংলাদেশের পর্যটকবাহী জাহাজে করে আশ্রয়রত ৩৩০ জনকে নিয়ে ওই জাহাজে তুলে দেয়ার কথা।

প্রসঙ্গত, গত ৪ থেকে ৭ ফেব্রুয়ারি নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মিয়ানমারের ৩৩০ নাগরিক। পরে তারা বিজিবির কাছে অস্ত্রসমর্পণ করে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *