কিশোর গ্যাং গ্রুপের ৮ সদস্য গ্রেফতার

নিউস ভয়েস অফ বাংলাদেশ  জালাল খান  : রোববার (২৪ মার্চ) ভোরে পৌর শহরের পূর্বটেংরী, আমবাগান ও কাচারীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- পৌর শহরের কাচারীপাড়া এলাকার শাকিল রহমানের ছেলে জোবায়ের রহমান (১৭), পূর্বটেংরী ঈদগাহ রোড এলাকার হাসান আলীর ছেলে তাহসিন (১৭), আমবাগান এলাকার আব্দুর রহিমের ছেলে রোহান (২১), একই এলাকার জাবেদ হোসেনের ছেলে আল-আমিন (১৭), মৃত লিটন হোসেনের ছেলে মো. বাপ্পি (১৬), আনিসের ছেলে মো. রাকিব (১৭), পূর্বটেংরী কদমতলা এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে শিহাব (১৬) ও পূর্বটেংরী কদমতলা এলাকার মুরাদ হোসেনের ছেলে মেহেরাব হোসেন (১৭)।

র‌্যাব-১২ ও সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান জানান, গ্রেফতাররা সবাই কিশোর গ্যাং গ্রুপের সদস্য। এরা উপজেলার বিভিন্ন রাস্তায় ও গলিতে রাতে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। কিশোর গ্যাং সদস্যদের জিজ্ঞাসাবাদ শেষে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *