ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

“এমন জীবন তুমি করিবে গঠন, মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন” Shahina Islam তুমি এর যথাযোগ্য উদাহরণ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ৪৩৫ বার পঠিত হয়েছে
নিউস ভয়েস অফ বাংলাদেশ  :  এমন জীবন তুমি করিবে গঠন, মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন” Shahina Islam তুমি এর যথাযোগ্য উদাহরণ। বিনয়, সদাহাস্যজ্বল, মিশুক, অসম্ভব আন্তরিক, অমায়িক সবচেয়ে তোমার এই গুণাবলিগুলো তোমাকে এতটাই অনন্য করেছিলো।
রাজশাহীর ভদ্রার মোড় যেতেই একটু জিজ্ঞেস করতে হল বাড়িটা কনফার্ম হওয়ার জন্য। একজন লোক বলল মরা বাড়িতে যাবেন? পরাগদের বাড়ি? বললাম জি। আঙুল পিছনদিকে ঘুরিয়ে বলল ঐ তো লাশের গাড়ি দেখা যায়। বুকটা তখন নদী ভাঙনের মত করে ভাঙছে।
কিন্তু যতই বাড়ির দিকে এগোচ্ছি ততই অবাক হচ্ছি! তোমাকে কি আসলেই শশুরবাড়ীতে আনা হয়েছে। সেই শ্বশুরবাড়ী যেখানে বছরে তুমি ৪/৫ বার আসো, দিন গুনে সর্বোচ্চ ৩০ দিন বছরে ভেঙে ভেঙে থাকা হয়। আসলে রাজশাহী তো শ্বশুরবাড়ী নামে, সামাজিক নিয়মে কিন্তু আদতে এটা আরেকটা মায়ের বাড়ি, ভাইয়ের বাড়ি, নিজের বাড়ি। এজন্যই শায়িত হওয়ার জায়গাটা রাজশাহীই ঠিক করা হয়।
এই শীতের রাত, রাত সাড়ে আটটা নাগাদ সম্ভবত তোমাকে বহনকারী গাড়ি পৌছেছিল। অথচ মানুষের ভিড় অগনিত। কোন ছোট খাটো জটলা নয়। সবার মুখে বিষাদ বেদনা। আমি দেখলাম বুঝলাম আমার বোন মানুষ হিসেবে কি ছিলো।
“ছোটআপু”
তোমাকে নিয়ে আমার পর্ব করে লিখতে ইচ্ছা করছে। জানিনা সেটা পারব কিনা কিন্তু তোমার জীবনের এতগুলো চরিত্রের মধ্যে একটা চরিত্র নিয়ে একটু না বলে পারছি না। পরাগ ভাই সম্পর্কে তোমার ভাসুর কিন্তু তাকে আমি একজন মায়ের পেটের ভাই, বাবা যেমন করে কষ্ট পায় তোমার জন্য তেমন করে কষ্ট পেতে দেখছি। আমরা সবাই জানতাম পরাগ ভাই তোমাকে কতটা ভালোবাসে, স্নেহ করে, কিন্তু আমি গত মঙ্গলবার থেকে তা দেখছি এক অন্য মাত্রায়। তুমি সত্যিই প্রকৃত অর্থে ছোটবোন হতে পেরেছো। পরাগ ভাই কান্না করছে আর বলছে এত ভালো কেন ছিল মেয়েটা! আসলেই তুমি এত ভালো কেন ছিলা,,,,,
“ছোটআপু”
কাল পরাগ ভাই গাড়ি করে পৌছে দিতে আসল আমাদের । ঘরে ঢুকেই ফোন হাতে নিলাম, দেখি ছোটআপুকে ফোন করে বলি মাত্র পৌছালাম। অভ্যাসবসত ঘটনাটা ঘটল, চোখের পলকে বুকের মধ্যে ধাক্কা খেলাম, ছোটআপু তো,,,, ইয়া আল্লাহ গত চারদিন এমন করে অসংখ্য স্মৃতিতে তোমার সাথে কেমন জড়িয়ে যাচ্ছি। কেউ চলে যাওয়ার পর, কোন চিরবিচ্ছেদে এমন করে কারো সাথে জড়িয়ে যাওয়া যায় আমার এমনটা আগে হয়নি। তোমার স্মৃতি আর তোমার না থাকা এ দুটোর টানাহেঁচড়াটা আর নিতে পারছি না।
“ছোটআপু”
আমি কোনদিন শুনিনি বাড়ির গৃহকর্ত্রী মারা গেলে তার বাসার ছুটা বুয়া বা কাজের লোক এত বেশি কান্না করে, বারবার মূর্ছা যায়। অথচ তোমার বুয়া শিউলি তিনবার সেন্স লেস হয়েছে। আমার বুয়া আকাশের মা ও অনেক ভালো, আমাকে ভালো জানে কিন্তু ওকে নিয়েও অভিযোগের শেষ নেই কারণ অনেক কিছুই আমার ডিরেকশন মত করে না। শিউলিও নির্ঘাত পারফেক্ট কেউ ছিলো না। কিন্তু তোমার আচরণে, তোমার কাছে শিউলি এমন কিছু পেয়েছে যার জন্য তোমার হঠাৎ চলে যাওয়া মানতে পারছে না। সিরিয়াসলি আমি এমন শুনিনি।
“ছোটআপু”
রাতে মেসেঞ্জারে ঢুকলাম তোমার আইডিতে। ছবিগুলো স্ক্রোল করতে করতে সামনে এলো আমার বিয়ের ছবি। বিয়ে পড়ানোর সময় যে থ্রিপিস পরে ছিলাম ওটা তোমার দেয়া। যথারীতি আফশিন আমার পাশে বসা। আফশিন গতকালও বলছিলো দিজা তো আমার খালা নয় আমার মা। হয়তো এজন্যই তোমাকে হারানোর যন্ত্রণা আমার কাছে অন্যরকম।
“ছোটআপু”
এমন পলক ঝাপটানো দ্রুততায় তুমি চলে গেলে কিন্তু আমার জন্য অনেক শিক্ষা রেখে গেলে। বইয়ে প্রবাদে পড়েছি মানুষ কিসে খ্যাতিমান হয়, কিসে মানুষ মানুষের হৃদয় জয় করে। তোমার হৃদয়ের সৌন্দর্য তোমার স্কুল, সহকর্মী, স্টুডেন্ট, তোমার শ্বশুর বাড়ী, সেখানকার সমস্ত কাছে দুরের আত্মীয় অনাত্মীয় সকলের মন ছুঁয়েছে। মৃত্যু অনিবার্য তবুও তোমার চলে যাওয়ায় শত শত মানুষ কেঁদেছে এখনো কাঁদছে। বিনে পয়সার হাসি, মুখের দুটো ভালো কথা, মানুষের দোষ ত্রুটি না খুঁজে আন্তরিকতার সাথে মেশা, নিয়ম করে জীবনে এতটুকু চর্চা করলেই শেষ বিদায়ে মানুষের দোয়া, ভালোবাসা, চোখের পানিতে এমন চিরবিদায় হয়।
“ছোটআপু”
আমার দৃঢ় বিশ্বাস উত্তম আচরণ, আখলাকের অধিকারিনী পরিচয়ে বিচার বিদসে তোমাকে দেখতে পাবো ইনশাআল্লাহ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

“এমন জীবন তুমি করিবে গঠন, মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন” Shahina Islam তুমি এর যথাযোগ্য উদাহরণ

আপডেট এর সময় : ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

Kazi Disha