1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন বিএনইজি ও যায় সময়ের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত বাংলাদেশে মানবাধিকার: এক অসমাপ্ত প্রতিশ্রুতি —মোহাম্মদ সাফওয়ান মারসাদ হোসেন ব্যারিস্টার-অ্যাট-ল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা পদ্মায় বাসডুবি: এখনও ৩৩ জন পানির নিচে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

হাসপাতাল থেকে বাসায় ফিরে গেলেন তামিম

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৪৩৪ বার পঠিত হয়েছে

 নিউস ভয়েস অফ বাংলাদেশ  স্পোর্স ডেস্কঃ  অসুস্থ হয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সেখান থেকেই ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন তামিম।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে অসুস্থ হওয়ার পর প্রথম ফেইসবুক স্ট্যাটাসে তামিম ইকবাল লেখেন, দুই বছর আগে এ রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।

তামিম তার পেইজে লেখেন, দুই বছর আগে এ রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।

তিনি লেখেন, হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এ স্পন্দন যেকোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এ কথাটি আমরা বারবার ভুলে যাই। সোমবার (২৪ মার্চ) দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সঙ্গে কী হতে যাচ্ছে?

তামিম লেখেন, আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এ বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম। যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এ সংকট কাটিয়ে ফিরে এসেছি।

সাবেক অধিনায়ক আরও লিখেন, কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় জীবন আসলে কতটা ছোট। আর এ ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।

সবশেষ তিনি লেখেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।

উল্লেখ্য, সোমবার সকালে বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালে অল্প সময়ের মধ্যে দুবার হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। শুরুতে ঢাকায় নেয়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাকে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা সিপিআর ও ডিসি শক দেওয়ার পর কিছুটা স্থিতিশীল করা হয় তার অবস্থা। পরবর্তীতে এনজিওগ্রাম করার পর তার হার্টে রিং পরানো হয়।

r/r

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews