1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন হত্যাসহ একাধিক মামলার শীর্ষ ছিনতাইকারীদের গ্রেফতার করতে গিয়ে হামলায় শিকার পুলিশ, ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন ইরানে যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হলো?

হাসিনা, টিউলিপসহ ১২ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৭৩ বার পঠিত হয়েছে

অনলাইন  ডেস্কঃ মঙ্গলবার (১৭ জুন) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন এ আদেশ দেন।

দুদক ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ছয়টি মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তা তামিলের সময়সীমা ছিল আজ। তবে শুধুমাত্র একটি মামলার তামিল প্রতিবেদন আদালতে জমা পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ১২ জনকে আগামী ১ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

যাঁদের নামে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন: শেখ হাসিনা, শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া, সদস্য মো. খুরশিদ আলম, তন্ময় দাস, মো. নাসির উদ্দিন, সাবেক সদস্য মেজর (অব.) শামসুদ্দিন আহমেদ চৌধুরী, রাজউকের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার ও অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহ।

গত ১৩ এপ্রিল আদালত শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ, রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে ১০ এপ্রিল একটি আলাদা মামলায় শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

২০২৪ সালের ২৬ ডিসেম্বর দুদক পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করে। এতে দেখা যায়, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রাজউকের প্রকল্প থেকে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়া হয়।

এ বিষয়ে দুদক ছয়টি মামলা দায়ের করে এবং ১০ মার্চ এসব মামলায় অভিযোগপত্র অনুমোদন দেয়। এতে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সাতজনসহ মোট ২১ জনকে আসামি করা হয়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews