1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারিসহ ২৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪১১ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ   নিজস্ব প্রতিবেদক:   অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন ২০২৫ খ্রি.) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। আব্দুল লতিফ (৫২), ২। লালমিয়া (১৯), ৩। কবিরুল (২০), ৪। তরিকুল (২১), ৫। রুবেল (২৬), ৬। তৌহিদুল আলম মাহিম (২৭), ৭। ফাহাদ (২০), ৮। সুমন (২২), ৯। দেলোয়ার দিলু (৩৫), ১০। নুরুল ইসলাম (৩২), ১১। আরমান (৩৭), ১২। নাদিম (৪০), ১৩। তাসিব টাইকা (২২), ১৪। আনোয়ার (৪৫), ১৫। জুলহাস (৩৫) ও ১৬। টিপু (৪০)। এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই, একটি রামদা ও একটি লোহার তৈরি কুড়াল উদ্ধার করা হয়।

অন্যদিকে ডিএমপির আদাবর থানা সূত্রে জানা যায়, শনিবার অত্র থানার অপরাধ প্রবণ এলাকা গুলোতে বিশেষ অভিযান পরিচালনা ১২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। আলামিন (২২), ২। শাওন হাওলাদার (২০), ৩। আজিজুল হক (৩৭), ৪। নুর উদ্দিন ইসলাম (১৮), ৫। নাদিম হোসেন (২০), ৬। রনি বেপারী (২৩), ৭। শাহিনুর ইসলাম (২২), ৮। রাজু আহম্মেদ (৩২), ৯। রিজিকা (৪৫), ১০।মরিয়ম (২১), ১১। রাজু (২০) ও ১২। সুজন (২২)। এ সময় তাদের হেফাজত হতে দুই কেজি গাঁজা, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

উভয় থানায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নিদের্শনায় তেজগাঁও ও মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, মোহাম্মদপুর ও আদাবর থানার অফিসার ইনচার্জসহ উভয় থানার চৌকস দল কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews