ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

রংধনু গ্রুপের মালিকের বিলাসবহুল হোটেলসহ ৩৩ কোটি টাকা ক্রোক করল সিআইডি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮০ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ   নিজস্ব প্রতিবেদক   :  প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন এবং বিদেশ অর্থপাচারের অভিযোগে রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে একটি মানিলন্ডারিং মামলা (গুলশান থানার মামলা নং- ১৪, তাং- ০৭/০৮/২০২৫খ্রি., ধারা- ৪(২)(৪) মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ ) চলমান রয়েছে।

রফিকুল ইসলাম রংধনু বিল্ডার্স এর নামে ইসলামি ব্যাংক বারিধারা শাখা হতে ৪০০ কোটি টাকা, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক বসুন্ধরা শাখা হতে ২৭০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক গুলশান শাখা হতে ২০০ কোটিসহ আরও বিভিন্ন ব্যাংক হতে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ করে ঋণের টাকা পরিশোধ না করে বিদেশে নাগরিকত্ব গ্রহণ করেছে এবং বিনিয়োগ করেছে।

তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তে বনানি ১৭ নম্বর রোডে ৬ শতাংশ ২ ছটাক জমির ওপর নির্মিত ৯ তলা ভবনসহ হোটেল ইউনিক রিজেন্সি এবং সমবায় ব্যাংক বাংলাদেশ লি.-এর নিকট জামানত হিসাবে রাখা ৩৩ কোটি ৮১ লক্ষ টাকার সন্ধান পান। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশে সিআইডি উক্ত হোটেল ক্রোক করে এবং উক্ত অর্থ ফ্রিজ করে।

মামলার পূর্ণাঙ্গ তদন্ত, অর্থের উৎস অনুসন্ধান, বিদেশে পাচারকৃত সম্পদের সন্ধান ও অপরাপর জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করার লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

রংধনু গ্রুপের মালিকের বিলাসবহুল হোটেলসহ ৩৩ কোটি টাকা ক্রোক করল সিআইডি

আপডেট এর সময় : ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫