বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

নিউস ভয়েস অফ বাংলাদেশ  স্পোর্স ডেস্কঃ  বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ট্রফি উন্মোচন করা হয়েছে।  সিরিজ শুরুর আগে মঙ্গলবার (১০ মার্চ) আনুষ্ঠানিক এই আয়োজনের মাধ্যমে দুই দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আর শাহীন শাহ আফ্রিদির উপস্থিতিতে ট্রফি সবার সামনে তুলে ধরা হয়।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। সিরিজকে সামনে রেখে দুই দলই ভালো ফলপ্রত্যাশী। স্বাগতিক বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো ফল করতে চায়। অন্যদিকে সফরকারী পাকিস্তানও শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করছে।

সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘এ বছর আমাদের অনেকটি ওয়ানডে ম্যাচ আছে।

সুতরাং আমরা পরিকল্পনা খুব ভালোভাবে করতে পারব। প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *