1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন হত্যাসহ একাধিক মামলার শীর্ষ ছিনতাইকারীদের গ্রেফতার করতে গিয়ে হামলায় শিকার পুলিশ, ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয়

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ   নিজস্ব প্রতিবেদক   জে রশিদ খান  :  বাংলাদেশে অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ০৩ জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। সাইবার ইনভেস্টিগেশন এন্ড অপারেশনস শাখার একটি চৌকস আভিযানিক দল।

গ্রেফতারকৃতদের নাম- (১) মো. আলা উদ্দিন (৪২), পিতা- মো. আবুল কালাম, সাং- জিলতলী, দাঁতমারা, ফটিকছড়ি, চট্টগ্রাম, (২) শাহাদাৎ হোসেন (৩২), পিতা- ইয়াকুব আলী, সাং- কুরুয়া, পোস্ট- কমর আলী, থানা- মীরসরাই, চট্টগ্রাম এবং (৩) মো. সাহাব উদ্দিন (৪৮), পিতা- মৃত শামসুদ্দিন, সাং- বাঁশবাড়ী, পোস্ট- সৈয়দপুর, থানা-সৈয়দপুর, জেলা- নীলফামারী। চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সাইবার ইনভেস্টিগেশন এন্ড অপারেশনস শাখার একটি চৌকস আভিযানিক দল।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচারের মতো অপরাধকর্মে ব্যবহৃত ০৫টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেকবই উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারের সাইবার মনিটরিং সেল নিয়মিত অনলাইন নজরদারির সময় কিছু চক্র বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট বাংলাদেশে অবৈধভাবে পরিচালনা করছে মর্মে দেখতে পায়। এসব সাইটে জুয়াড়িরা মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ), ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে টাকা লেনদেন করছিল। এই প্রেক্ষিতে সিআইডি বাদী হয়ে পল্টন মডেল (ডিএমপি) থানায় মামলা নং-৪১, তারিখ: ১৬/১১/২০২৫ খ্রি., ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ২০(২)/২১(২)/২৩(২)/২৪(২)/২৭(২)/২৯ রুজু করা হয়।

সরকারের পক্ষ থেকে অনলাইন জুয়ার কার্যক্রম বন্ধে বিভিন্ন সময় প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হলেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কিছু সংঘবদ্ধ গ্যাম্বলিং চক্র দীর্ঘদিন ধরে গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিশেষ করে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার নেটওয়ার্ক বিস্তারের অভিযোগ উঠে।

স্থানীয় সূত্র অভিযোগ অনুযায়ী, বাড্ডা এলাকার আফতাবনগর, জাহাঙ্গীর টাওয়ার, বাড্ডা লিংক রোডসহ আশপাশের কয়েকটি এলাকায় অনলাইন বেটিং জুয়ার সঙ্গে জড়িত কিছু চক্র সক্রিয় ছিল। অভিযোগ রয়েছে, এসব চক্রের সঙ্গে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা ছিল। কিছু ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নামও স্থানীয়ভাবে আলোচনায় আসে। এর মধ্যে এক মসজিদের ইমাম মান্নান নামের একজন ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ স্থানীয় মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীন আনুষ্ঠানিক তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই প্রয়োজন।

অভিযোগ রয়েছে, চক্রগুলো মোবাইল অ্যাপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে জুয়ার সঙ্গে সম্পৃক্ত করত। তরুণ সমাজকে টার্গেট করে দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে অনেককে এই অবৈধ কার্যক্রমে যুক্ত করা হতো।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের নজরদারি দুর্বল থাকায় কিছু এলাকায় দীর্ঘ সময় ধরে এসব কার্যক্রম চলতে পেরেছে। অনেক পরিবার আর্থিক ক্ষতি সামাজিক অস্থিরতার শিকার হয়েছে বলেও অভিযোগ পাওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, অনলাইন জুয়া শুধু আর্থিক অপরাধ নয়; এটি সামাজিক অবক্ষয়, পারিবারিক অস্থিরতা এবং যুবসমাজের নৈতিক বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে উঠছে। তারা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সাইবার মনিটরিং বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তদন্তে আরও জানা যায়, জুয়ার সাইটগুলোতে অংশগ্রহণের জন্য ব্যবহারকারীদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ জমা দিতে হতো। জমাকৃত অর্থের বিপরীতে ব্যবহারকারীদের বেটিং অ্যাকাউন্টে ই-মানি বা বট মানি যুক্ত করা হতো, যা পরবর্তীতে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত হতো। চক্রটি নিয়মিতভাবে বিভিন্ন এমএফএস এজেন্ট নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহার ও পরিবর্তন করত এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে এসব নম্বর সংগ্রহ করত। পরবর্তীতে টেলিগ্রামসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে সেগুলো জুয়ার সাইট পরিচালনাকারীদের কাছে পাঠানো হতো।

তদন্তে আরও প্রতীয়মান হয়েছে যে, অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি’র মাধ্যমে রূপান্তর করে বিদেশে পাচার করা হচ্ছিল। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পিএসডি সার্কুলার নং-০৭, তারিখ: ২৮/০৫/২০২৫ খ্রি. অনুযায়ী অনলাইন জুয়ার কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। তা সত্ত্বেও কিছু অনলাইন গ্যাম্বলিং চক্র ও সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান উক্ত নির্দেশনা প্রতিপালন না করে অপরাধকর্ম পরিচালনা করছিল। পরবর্তীতে সিআইডির একটি চৌকস দল চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন বেটিং ও অবৈধ অর্থ লেনদেন চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের তথ্য উদঘাটনের স্বার্থে গ্রেফতারকৃত অভিযুক্ত (১) মো. আলা উদ্দিন (৪২), (২) শাহাদাৎ হোসেন (৩২) ও (৩) মো. সাহাব উদ্দিন (৪৮) কে পুলিশ রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews