ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ Logo ১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া

১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক

নিউস ভয়েস অফ বাংলাদেশ   বিনোদন ডেস্কঃ দীর্ঘ ১৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ বিশেষ ভূমিকায় থাকছেন কারিনা। শুধু তাই নয়, সিনেমাটির একটি বিশেষ গানের দৃশ্যেও শাহরুখের সঙ্গে দেখা যাবে তাকে।

২০২৬ সালের শেষটা শাহরুখ খানের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ প্রথমবারের মতো মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে পর্দায় হাজির হচ্ছেন বলিউডের এই তারকা। এরই মধ্যে সিনেমাটিতে একঝাঁক তারকার উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো কারিনা কাপুর খানের নাম।

এর আগে ‘অশোকা’, ‘ডন’ ও ‘রা-ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন শাহরুখ ও কারিনা। তবে ‘কিং’-এ তাদের এমন এক ভিন্ন আয়োজনে দেখা যাবে, যা আগে কখনো পর্দায় দেখা যায়নি বলে জানা গেছে।

সিনেমাটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে একটি বিশেষ গান। জানা গেছে, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখ খানের সঙ্গে ওই গানের শুটিং করবেন কারিনা কাপুর। এ জন্য পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী। বড় পরিসরে গানটির শুটিং আয়োজন করা হচ্ছে বলেও একটি সূত্র জানিয়েছে।

‘ড্যাডি কুল’ শিরোনামে গানটি বিশেষভাবে তৈরি করা হচ্ছে। এতে শাহরুখ ও কারিনাকে নতুন রূপে উপস্থাপন করতে চাইছেন নির্মাতারা। ‘কিং’ সিনেমার অন্যতম বড় আকর্ষণ হিসেবে গানটিকে দর্শকদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

গানটিতে একজন ভারতীয় ও একজন আন্তর্জাতিক শিল্পী কণ্ঠ দেবেন বলে জানা গেছে। তবে তাদের নাম এখনো প্রকাশ্যে আসেনি। গানটির সুর করেছেন সংগীত জুটি সচিন-জিগর।

আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। ধারণা করা হচ্ছে, সেদিন ‘কিং’ নিয়ে বড় কোনো চমক প্রকাশ করতে পারেন নির্মাতারা। এরই মধ্যে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

‘কিং’ সিনেমায় শাহরুখ খান ও সুহানা খান ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসী ও রাঘব জুয়ালসহ আরও অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ

১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক

আপডেট এর সময় : ৯ ঘন্টা আগে