ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

মহাজোটের বাহিরে সব প্রার্থীকে তুলে নেওয়ার ঘোষণা দিলো এরশাদ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮
  • ১০৫ বার পঠিত হয়েছে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সিদ্ধান্তের বাইরে জাতীয় পার্টি থেকে আলাদাভাবে যে সব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এ সংবাদ সম্মেলনের তিনি একথা বলেন।

এরশাদ বলেন, ‘মহাজোট মনোনীত যে সব প্রার্থী আছে তারা ছাড়া অন্যদের সরে যেতে হবে। মহাজোটকে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।’

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ১৬ দিন পর ভোটের তিন দিন আগে গতকাল দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। বুধবার রাত ৯টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে অবতরণ করে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে বারিধারার বাড়ির পথে রওনা হন।

জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন তাদের চেয়ারম্যান। তার সঙ্গে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলামও ফিরেছেন।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ সহকারী এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতী, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ।

এর আগে সোমবার এরশাদের ফেরার খবর জানিয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে বক্তব্য এলেও পরে আবার ফেরা পিছিয়ে যাওয়ার কথাও জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

মহাজোটের বাহিরে সব প্রার্থীকে তুলে নেওয়ার ঘোষণা দিলো এরশাদ

আপডেট এর সময় : ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮