ঢাকা-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল প্রতীকে বিজয়ী

ঢাকা-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১, ০৬, ৯৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন ৩৩, ১১৭ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ্ হাতপাখা মার্কায় পেয়েছেন ১২, ৪৩০ ভোট। ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসার এই তথ্য নিশ্চিত করেছেন। এখানে মোট ভোটকেন্দ্র ৭৭টিরই ফল ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *