1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিরোধী দলের সহিংসতা নয়, দেশ ও জনগনের কথা বলতেই সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চায় জাতীয় পাটি —- জিএম কাদের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯
  • ১০৬ বার পঠিত হয়েছে

ঢাকা, শনিবার,০৫ জানুয়ারি’১৯ :
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিরোধী দলের সহিংসতা নয়, দেশ ও জনগনের কথা বলতেই সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চায় জাতীয় পার্টি। সংসদ পরিচালনায় যেন কোন ঘাটতি না থাকে সেকথা বিবেচনা করেই জাতীয় পার্টি আলাপ-আলোচনার মাধ্যমে প্রধান বিরোধী দলের ভূমিকা রাখবে। আজ শনিবার দুপুরে এক অনির্ধারিত ব্রিফিং-এ জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে উপস্থিত গণমাধ্যম কর্মীদের একথা বলেন।

তিনি বলেন, সংসদীয় দল ও প্রধান বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। দলীয় চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী বিরোধী দলীয় উপ-নেতার দায়িত্ব পালন করবেন জিএম কাদের। বলেন, মন্ত্রী পরিষদে জাতীয় পার্টির কোন সদস্য থাকবেনা। দেশের স্বাার্থে যেকোন সংস্কার ও সংশোধনে জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, স্পীকারের সাথে সময় নির্ধারণ করে হুসেইন মুহম্মদ এরশাদ দ্রুতই সংসদ সদস্য হিসেবে শপথ নিবেন।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় নেতা এডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, সোলায়মান সামি, রেজাউল করিম, আবু নাসের বাদল, জেসমিন নুর প্রিয়াংকা, আবদুস সাত্তার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews