ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

ভ্যানিলা অ্যান্ড্রয়েড নিয়ে “মটোরোলা ওয়ান”

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯
  • ১৪৪ বার পঠিত হয়েছে

Created by ImageGear, AccuSoft Corp.

– অ্যান্ড্রয়েড ওয়ান

– ৫ জানুয়ারি, ২০১৯

– ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ

– ৩০০০ মিলি আম্পেয়ার ব্যাটারি

স্কুল কলেজের দিনে দেখেছি সেই মটো স্লিভার, মটো রেজার ফোন গুলি। তারপর আর মটোরোলা ব্র্যান্ড এর ফোন তেমন দেখা হয়নি। জ্বী! আমি সেই মটোরোলা ব্র্যান্ডেরই কথা বলছি যার বিস্তর আধিপত্য ছিল এক সময় এদেশে। শুধু নোকিয়ার মত জায়ান্টের সাথে এক সময় ছিল যার প্রতিযোগিতা। সময়ের সাথে সাথে তারা তাদের আধিপত্য হারিয়ে ফেলে। সময় কারও জন্য থেমে থাকেনা, থাকেনি তাদের জন্যও। ফোন ঠিকই বানাতে থাকে কিন্তু তা প্রশংসা কুঁড়োতে পারেনি তেমন। এখন বাজেট ফোন এর কাতারে চলে আসা মটোরোলাই এক সময়ের দামি ফোন ছিল।

ভ্যানিলা অ্যান্ড্রয়েড এর এক্সপেরিয়েন্স নিয়ে এবার মটোরোলা নিয়ে এসেছে তাদের মটোরোলা ওয়ান। অ্যান্ড্রয়েড ওয়ান এর আওতায় থাকায় সবচেয়ে দ্রুত অ্যান্ড্রয়েড আপডেট গুলো গুগল থেকে পাওয়া যাবে এই ফোনে। বক্সে ৮.১ অরিও থাকলেও অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৯.০ পাই পর্যন্ত আপডেট করতে পারবেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর চিপসেট কে সহায়তা করার জন্য থাকছে ৪ জিবি র‍্যাম। ২ মেগাপিক্সেল দেপ্থ সেন্সর এর সাথে ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা মিলিয়ে, ডুয়াল ক্যামেরা সিস্টেম থাকছে ফোনের পেছন দিকে। সেলফির জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা দিয়ে খুব সুন্দর সব ছবি তুলতে পারবেন। আর এই ছবি দেখার জন্য থাকছে ৭২০ x ১৫২০ রেজোলিউশানের ৫.৯ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, সংরক্ষণের জন্য থাকছে ৬৪ জিবি স্টোরেজ যা চাইলেই মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত করে নিতে পারবেন। সব দিক থেকে বিবেচনা করলে বাজারে এই দামে এর চেয়ে ভাল অনেক ফোনই পাওয়া যায় কিন্তু আগের সময়ের সেই নস্টালজিক ফ্লেভার টা দিতে পারবেনা অন্য কেউ। তা শুধু মটোরোলাই পারবে।

দেশের বিভিন্ন জায়গায় রবি শপ, গ্যাজেট অ্যান্ড গিয়ার ও পিকাবু এর মাধ্যমে পাওয়া যাবে ফোনটি। মটোরোলা ওয়ান এর দাম রাখা হয়েছে ৳২৩,৯৯০ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

ভ্যানিলা অ্যান্ড্রয়েড নিয়ে “মটোরোলা ওয়ান”

আপডেট এর সময় : ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯