1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সালমানের প্রথম প্রেমিকার মেয়ে এখন বলিউডে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
  • ১০১ বার পঠিত হয়েছে

সায়েশা সেইগাল। বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী বলা হচ্ছে তাকে। তার সঙ্গে বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

একটি গয়না বিপণীর বিজ্ঞাপনের কারণে ইতোমধ্যেই ঘরে ঘরে পরিচিত মুখ তিনি। বলিউডে আবারও নতুন ছবিতে তাকে দেখা যেতে পারে খুব তাড়াতাড়ি। অজয় দেবগনের ‘শিবায়ে’ ছবিতে অভিনয় করেছেন সায়েশা। মুম্বাইয়ের ইকোলে মণ্ডলে স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি।

কোনো দিন ৯০ শতাংশের কম নম্বর পাননি সায়েশা। এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছিলেন তিনি।

সায়েশার প্রথম ছবি তামিল। ছবির নাম ছিল অখিল। সেটি বেশ জনপ্রিয় হয়েছিল। তবে সায়েশার সঙ্গে বলিউডের নিবিড় যোগ রয়েছে। সায়েশার মা শাহিন বানুও ছিলেন একজন অভিনেত্রী। শাহিন বানু অভিনেত্রী শায়রা বানুর ভাই সুলতান আহমেদের মেয়ে, অর্থাৎ শায়রা ও দিলীপ কুমারের নাতনি শায়েষা।

অন্যদিকে সায়েশার বাবা সুমিত সেইগালও একজন বলিউড অভিনেতা। তার বাবা-মায়ের বিচ্ছেদের পর সুমিত বিয়ে করেন অভিনেত্রী ফারাহ নাজকে। সেদিক থেকে ফারাহ নাজ হলেন সায়েশার সৎমা।

তবে সায়েশার সঙ্গে সালমান খানেরও এক অন্যরকম সম্পর্ক রয়েছে। সেটা তার মায়ের দিক থেকে। সালমান খানের কলেজ জীবনের প্রথম প্রেমিকা ছিলেন শাহিন। শায়রা ও দিলীপ কুমারের সঙ্গে সালমানের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল সেই সময়। সেই শাহিনেরই মেয়ে সায়েশা। সালমান তাই এই অভিনেত্রীকে নাকি বলিউডে অভিষেক ঘটাতে চেয়েছিলেন।

১৯ বছর বয়সেই শাহিনের সঙ্গে সালমানের পরে ব্রেক আপ হয়ে যায়। তার পর শাহিন বিয়ে করেন সুমিতকে। সেই সুমিত আর শাহিনেরই মেয়ে সায়েশা। সালমান অত্যন্ত খেয়াল রাখেন সায়েশার। এক পার্টিতে দেখাও গেছে তাদের।

সালমান নাকি ঘনিষ্ঠ মহলে এও বলেছেন, সায়েশাকে দেখলেই অল্প বয়সের শাহিনের কথাই তার মনে পড়ে যায়। সূত্র: আনন্দবাজার।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews