1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়?

চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন মির্জা আলমগীর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭০ বার পঠিত হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদসহ আরো কয়েকজন নেতা বিমানবন্দরে মির্জা ফখরুলকে বিদায় জানান।

ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুর গেছেন। দেশটির একটি হাসপাতালে চিকিৎসা নেবেন মির্জা আলমগীর।

বিএনপি নেতারা জানান, নির্বাচনসহ নানা ব্যস্ততার কারণে বিএনপি মহাসচিবের নিয়মিত চিকিৎসা ব্যহত হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। তাই চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গেছেন। তার দেশে ফেরার বিষয়টি চিকিৎসার ওপর নির্ভর করছে।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের ২৮ মার্চ সিঙ্গাপুর যান ফখরুল। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews