1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

চিকিৎসকরা কমিশন না খেলে চিকিৎসাব্যয় ৪০ শতাংশ কমবে’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ১৩২ বার পঠিত হয়েছে

ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকরা কমিশন নেয়া বন্ধ করলে দেশে চিকিৎসাব্যয় ৪০ শতাংশ কমে আসবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত।

শনিবার রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এ ভিসি।

দেশের স্বনামধন্য এই চিকিৎসক বলেন, বাংলাদেশের চিকিৎসকদের সম্মানহানি ঘটার অন্যতম কারণ কমিশন বিজনেস। চিকিৎসকদের উচিত হবে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন গ্রহণের মতো ‘খারাপ অভ্যাস’ থেকে বেরিয়ে আসা। তাহলে তারা তাদের পূর্বের সম্মান ফিরে পেতে পারেন।

ড. প্রাণ গোপাল দত্ত বলেন, পৃথিবীর সব দেশেই চিকিৎসকদের সর্বোচ্চ সম্মান দেয়া হয়। তাদেরকে সম্মানের আসনে বসানো হয়। কিন্তু বাংলাদেশে চিকিৎসকরা ততোটা সম্মান পান না। এর মূল কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক।

দেশের বিশিষ্ট এই নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে নীতি নৈতিকতা মেনে চলার আহ্বান জানিয়ে রোগীদের সঙ্গে পেশাদারি সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews