নিউজিল্যান্ডের মসজিদে হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৯, বাংলাদেশী ৩

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৯-এ।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন বাংলাদেশী নিহত হয়েছেন বলে সেখানে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন। নিহরা হলেন ১. ড. আবদুস সামাদ তিনি স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন।২. ড. আবদুস সামাদের স্ত্রী  ও ৩. মিসেস হোসনে আরা ফরিদ ।মসজিদে হামলার ঘটনায় অন্তত পাঁচজন বাংলাদেশী আহত হয়েছে বলে বাংলাদেশের দূতাবাস এখন পর্যন্ত খবর পেয়েছে।

নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে আরডেন বলেন, ‘যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই ক্রাইস্টচার্চের মানুষ। অনেকে হয়তো এখানে জন্ম গ্রহন করেননি কিন্তু তারা নিউ জিল্যান্ডকেই তাদের দেশ হিসেবে বেছে নিয়েছিলেন। এরা আমাদের সমাজেরই মানুষ। এই ধরনের হামলা করে আমাদের দমিয়ে দেওয়া যাবে না। দেশের ইতিহাসে এটি একটি কালো দিন।’

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *