মতলব উত্তরে একাধিক মাদক মামলার আসামি মাদক সম্রাট রাসেল গ্রেফতার

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুর জেলার মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান এর দিক নিদের্শনায় ওসি তদন্ত মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া এর নেতৃত্বে মতলব উত্তর থানার চৌকুস অফিসার এসআই মোঃ গোলাম মোস্তফা, এসআই মোঃ ইসমাইল হোসেন, এএসআই নাহিদ হোসেন, সংগীয় ফোর্স সহ গতকাল (২০ মার্চ) অভিযান পরিচালনা করিয়া গালিমখা গ্রামের আব্দুল হামিদ এর ছেলে একাধিক মামলার আাসামী মোঃ রাসেলকে (২৮) গ্রেফতার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামি রাসেল এর বিরুদ্ধে মতলব উত্তর থানায় একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আসামিকে গ্রেফতার করিয়া চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *