1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

ওয়ার্নারের নিষেধাজ্ঞাই সেরা!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৯৩ বার পঠিত হয়েছে

মোহাইমেনুল ইসলাম : আজ অস্ট্রেলিয়া দলে নিষেধাজ্ঞা শেষ হয়েছে ওয়ার্নার ও স্মিথের। তিন মাস আগে মুক্তি মিলেছে ব্যানক্রফটের। এঁদের মধ্যে ওয়ার্নারের নিষেধাজ্ঞাই নাকি সেরা ছিল!

তিন মাস আগেই ফিরেছেন ক্যামেরন ব্যানক্রফট। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞা শেষ হয়েছে আজ। বল টেম্পারিংয়ের ঘটনায় শাস্তি কাটিয়ে খেলায় ফিরেছেন সবাই। এরই মধ্যে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ব্যানক্রফট। ওয়ার্নার বিপিএলের পর আইপিএলেও দারুণ শুরু করেছেন। স্টিভ স্মিথ যদিও অতটা প্রভাব ফেলতে পারছেন না ব্যাটে। মাইক আথারটনের চোখে নিষেধাজ্ঞাটা সবচেয়ে ভালো কাজে লাগিয়েছেন ওয়ার্নারই।

আইপিএলে প্রত্যাবর্তনেই ঝকঝকে ৮৫ রানের ইনিংস। আন্দ্রে রাসেলের অবিশ্বাস্য পাওয়ার হিটিং জয়বঞ্চিত করেছে ওয়ার্নার ও তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদকে। কিন্তু ওয়ার্নারের স্তুতি তাতে কমেনি। ওদিকে স্মিথ মাত্র ২০ রান করেছেন তাঁর প্রথম ম্যাচে। বিপিএলেও চোট পাওয়ার আগে যে কয়েকটি ম্যাচ খেলেছেন, ঝলক দেখা যায়নি। তাই আথারটনের কথা শুনে মনে হতেই দুজনের ফর্ম বিবেচনা করেই তাঁর মনে হচ্ছে নিষেধাজ্ঞাটা ওয়ার্নারই ভালো ব্যবহার করেছেন।

অ্যাডাম গিলক্রিস্টের কাছে দুজনই সাক্ষাৎকার দিয়েছেন। দুজনের সাক্ষাৎকারেই দোষটা প্রায় পুরোপুরি ওয়ার্নারের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপর এ নিয়ে ওয়ার্নারের মতামত জানার চেষ্টা করা হয়েছে অনেক। গিলক্রিস্ট নিজেও ওয়ার্নারের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এ নিয়ে কোনো কথাই বলেননি এই ওপেনার। চুপ থেকে শাস্তি কাটিয়ে দেওয়াই ছিল তাঁর লক্ষ্য। আথারটনের চোখে এটাই ওয়ার্নারকে অন্য দুজনের চেয়ে আলাদা করে দিয়েছে, সে নিজেকে সবার দৃষ্টির বাইরে রেখেছিল। তাঁকে অনেক লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁর নিজের দিকটাও ব্যাখ্যা করার। কিন্তু সে সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে এবং এ ব্যাপারে মুখ বন্ধ রেখেছে। ওয়ার্নার শুধু মাথা নিচু করে রেখেছে, মুখ বন্ধ রেখেছে এবং শাস্তি মেনে নিয়েছে।’

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews