মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায় : ডাঃ সুরভী আক্তার

মুখের দুর্গন্ধের মতো বিরক্তিকর আর কিছু হয় না! আসুন জেনে নেই ঘরোয়া পরিবেশে কিভাবে মুখের দুর্গন্ধ দূর করা যায়।

১) দিনে অন্তত দু’বার দাঁত ব্রাশ করা উচিত। এতে মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী, ব্যাক্টেরিয়া বা জীবাণু দাঁতের ফাঁকে বেড়ে উঠতে পারে না।

২) আপেল, গাজর জাতীয় ফল নিয়মিত খান। এতে মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু দাঁতের ফাঁকে বাসা বাঁধতে পারে না।

৩) নিয়মিত লেবুর রস খান। গবেষণায় দেখা গিয়েছে, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড মুখের ভিতরে থাকা জীবাণুদের মেরে ফেলে।

৪) মুখের দুর্গন্ধ দূর করতে চাইলে জিভ সব সময় পরিষ্কার রাখতে হবে।

৫) মুখের দুর্গন্ধ দূর করতে গ্রিন টি বা ব্ল্যাক টি অত্যন্ত কার্যকরী! এই চা মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া বা জীবাণুগুলোকে বেড়ে উঠতে বাধা দেয়।

৬)মুখের দুর্গন্ধ দূর করতে ১-২টো লবঙ্গ বা ২-৩টে ছোট এলাচ মুখে ফেলে রাখুন। এর অ্যান্টি-ব্যাকটিরিয়াল উপাদান মুখে গন্ধ সৃষ্টিকারী ব্যাকটিরিয়াদের মেরে ফেলে।

উল্লেখিত উপায়গুলি নিয়মিত কাজে লাগিয়ে দেখতে পারেন, উপকৃত হবেন ইনশা্আল্লাহ।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *