ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর Logo ঢাকার স্পন্দনকে মানবিকতায় ধারণ করতে চাই : প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল? Logo ৬ নবজাতকের মৃত্যু- কী ঘটেছিল আদ্‌-দ্বীন হাসপাতালে’ Logo ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী Logo জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ Logo হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা

চবিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
  • ১০৮ বার পঠিত হয়েছে

চার দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ব্যাপক সংঘর্ষ চলছে। রোববার দুপুর পৌনে ১২টায় সংঘর্ষ শুরু হয়।

এর আগে অস্ত্র মামলায় আটক হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রলীগ কর্মীর নিঃশর্ত মুক্তিসহ ৪ দফা দাবিতে অনিদির্ষ্টকালের ধর্মঘট পালন করছেন বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগ কর্মীরা। ফলে বিশ্ববিদ্যালয় বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দোকানগুলো। শাটল চলাচলও বন্ধ করে দিয়েছে আন্দোলনরত ছাত্রলীগ কর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন জানান, চার দফা দাবিতে ছাত্র ধর্মঘট চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ ও হল থেকে অস্ত্র উদ্ধারের ফলে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় তারা অবরোধের ডাক দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি দেখবেন বলেছেন। এরপরও তারা অবরোধ করেছে। আমরা তাদের শান্ত রাখার চেষ্টা করছি। ক্যম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে বিশ্ববিদ্যলয়ের জিরো পয়েন্টে প্রধান গেইটে তালা লাগিয়ে বিক্ষোভ করছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো জাকির হোসেন অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অবরোধের কারণে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

চবিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ

আপডেট এর সময় : ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯