ভুল চিকিৎসায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ভুল চিকিৎসায় মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ৪৬ তম আবর্তনের শিক্ষার্থী ফারিহা নুসরাত জেরিন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

গত সোমবার রাতে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে মারা যান জেরিন। মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে, ইনজেকশন ওভারডোজের ফলে তার শরীরে ইন্টার্নাল ব্লিডিং শুরু হয়। তাকে সুস্থ করতে ১০ দিনে ৮০ ব্যাগ রক্তের প্রয়োজন ছিলো। রক্ত সংগ্রহের কাজও চলছিলো পুরোদ্যমে। কিন্তু তার আগেই তিনি গতকাল রাতে মারা যান।

ফারিহা নুসরাত জেরিন ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২য় বর্ষে পড়ছিলেন। ৩য় বর্ষে ওঠার আগেই তার এমন অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মর্মাহত।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *