কাউখালীতে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভূমি অফিস সম্মুখ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সার্ভেয়ার মোঃ আসাদ উল্যাহ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, এসআই মুজিবুল হক, কাউখালী প্রেসক্লাব সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *