ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

চড়া দাম ইলিশের

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
  • ১১২ বার পঠিত হয়েছে

বৈশাখের প্রথম প্রহরে খাবারের তালিকায় মানুষ চায় এক টুকরো ইলিশ ভাজির সঙ্গে এক থালা পান্তা। ইলিশের এই সংযোজন চৈত্রে মাছের বাজারে সবার বাড়তি নজর টানে। সবাই চায় একটা ভালো আকারের ইলিশ কিনতে। ফলে বাজারে চাহিদা যায় বেড়ে। অন্যদিকে এখন মৌসুম না হওয়ায় ইলিশের সরবরাহ কমে যায়। এতে অর্থনীতির স্বাভাবিক সূত্রে ইলিশের দামটা হু হু করে বেড়ে যায়। পটুয়াখালী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম  বলেন, চৈত্র ও বৈশাখ মাসে আবহাওয়ার কারণে ইলিশ কম ধরা পড়ে। অন্যদিকে জাটকা সংরক্ষণ কর্মসূচি রয়েছে। মৎস্য বিভাগ থেকে নিয়মিত নদীতে অভিযান চালানো হচ্ছে। ফলে নদীতে জেলেরা কম নামছেন। এ জন্য বাজারে তেমন একটা ইলিশ পাওয়া যাচ্ছে না। মাত্র ১৫ দিনের ব্যবধানে ইলিশের দাম দুই গুণের ওপর বেড়েছে। এদিকে ইলিশ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দাম বেড়ে যাওয়ার আরও একটি কারণ জানা গেছে। তাঁরা বলেন, একে ইলিশ কম ধরা পড়ছে। তারপর আবার বড় সাইজের ইলিশ মহাজনেরা কিনে মজুত করে রাখছেন। গতকাল চারটি ইলিশে এক কেজি হলে তা বিক্রি হয়েছে ৪০০ টাকা দরে। দুটি ইলিশে এক কেজি হলে বিক্রি হয়েছে ৯০০ টাকা দরে। এক কেজির একটু কম ওজনের প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে এক কেজির থেকে বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। আর এর থেকে বড় হলে সেই ইলিশ কেজিপ্রতি প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

চড়া দাম ইলিশের

আপডেট এর সময় : ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯