ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর Logo ঢাকার স্পন্দনকে মানবিকতায় ধারণ করতে চাই : প্রথম নারী ডিসি ফরিদা খানম Logo বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল? Logo ৬ নবজাতকের মৃত্যু- কী ঘটেছিল আদ্‌-দ্বীন হাসপাতালে’ Logo ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ব্যবসায়ীর গলা কেটে ৫ লাখ টাকা ছিনতাই

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • ১০৯ বার পঠিত হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকায় আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীর গলা কেটে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অলিপুরের রাস্তায় দুর্বৃত্তরা এ নৃশংস ঘটনা ঘটিয়েছে।

অলিপুর গ্রামের মৃত কুদ্রত আলী মন্ডলের ছেলে আব্দুল জলিল। ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে জলিলের কাছে থাকা আনুমানিক ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

অলিপুর গ্রামের আবু সাইদ আরিফ জানান, মধুপুর থেকে ব্যবসার বড় অংকের টাকা নিয়ে জলিল বাড়ি ফিরছিলেন।

টাঙ্গাইল- মধুপুর সড়ক থেকে অলিপুরের বাড়ির দিকের রাস্তায় পথরোধ করে টাকা কেড়ে নেয়ার সময় তাকে এলাপাতাড়ি কোপ ও গলায় ধারালো অস্ত্রে আঘাত করে।

প্রতিবেশী অপর ব্যবসায়ী মতিয়ার রহমান বাড়ি ফেরার সময় জলিলকে রক্তাক্ত ও অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অচেতন জলিলকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার সাদিকুর রহমান জলিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মধুপুর সার্কেলের সিনিয়র এএসপি কামরান হোসেন রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি সাংবাদিকদের জানান, পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ

টাঙ্গাইলে ব্যবসায়ীর গলা কেটে ৫ লাখ টাকা ছিনতাই

আপডেট এর সময় : ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯