News Vob : শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরের পাশে শেষ ঠিকানা হয়েছে সন্ত্রাসের নৃশংস শিকার ছোট্ট জায়ানের। এর আগে রাজধানীর বনানী ক্লাব মাঠে জায়ান চৌধুরীর জানাজা সম্পন্ন হয়। জানাজায় নানা শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন। এর আগে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর দেড়টার দিকে জায়ানের মরদেহ তার নানা শেখ সেলিমের বাসায় আনা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বেলা পৌনে তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় নাতিকে শেষ বারের মতো দেখতে বনানীতে শেখ ফজলুল করিম সেলিমের বাসায় যান। এসময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
শিরোনাম :
যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন
নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী
যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’
অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক
ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ
বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা
জরুরি সতর্কবার্তা দিল পুলিশ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার
জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
জানাজায় হাজারো মানুষ, চিরনিদ্রায় জায়ান
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
- ১১৬ বার পঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ














