1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

আত্মহত্যা করেছেন অভিনেতা অপূর্বর আপন ভাই দ্বীপ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৮৫ বার পঠিত হয়েছে

NEWSVOb des:অভিনেতা অপূর্বর আপন ছোট ভাই দর্পণ দ্বীপ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে মোহাম্মদপুরের নিজ বাসায় আত্মহত্যা করেন দ্বীপ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার বলেন, ‘ভোর রাতে তিনি মোহাম্মদপুরের শেখেরটেকের ৬ নং রোডের নিজ বাসায় আত্মহত্যা করেন।’

দ্বীপের বাবার উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ বিষয়ে জানতে অপূর্বর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

অনেক দিন ধরেই মিউজিকের সঙ্গে জড়িত ছিলেন দ্বীপ। এবারের ভালোবাসা দিবসের চার নাটকে আবহ সংগীত আয়োজন ও কণ্ঠ দিয়েছিলেন তিনি। এর আগে দ্বীপের ‘ভালবাসি তোমায়’ গানটি স্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়।

এছাড়াও অভিনেতা অপূর্বর ছোট ভাই দর্পণ দ্বীপ বিভিন্ন নাটক ও টেলিছবির আবহ সংগীত করেন।

রাজীব আহমেদের গল্প ও বি ইউ শুভর পরিচালনায় মায়ার বাঁধন নাটকে কণ্ঠ দিয়েছিলেন দ্বীপ। পারভীন সুলতানার প্রযোজনায় আফরান নিশো ও মেহজাবীন অভিনীত এ নাটকের মিউজিক পরিচালনাও করেন তিনি।

এছাড়াও ভালোবাসা দিবসের স্পেশাল ফিকশনধর্মী নাটক বদনামের আবহ সংগীতে ছিলেন দ্বীপ। এসএন জবি ও মেহজাবীন অভিনীত ওই নাটকের রচনা করেছেন প্রীতি দত্ত। পরিচালনায় বিইউ শুভ।

অপূর্বর গল্প ভাবনা ও প্রীতি দত্তের রচনায় টেলিফিল্ম ফার্স্ট লাভের আবহ সংগীতও তারই। টেলিফিল্ম অপূর্ব-মেহজাবীন অভিনীত বিশেষ টেলিফিল্ম ড্রিম গার্লের আবহ সংগীতে দর্পণ দ্বীপ। দ্বীপ ৭ বছর আগে বিয়ে করেছেন। সংসারে তার এক মেয়ে সন্তান রয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews