1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

ডিআইজি মিজানকে কাস্টডিতে নেয়ার নির্দেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ১৩৯ বার পঠিত হয়েছে

NEWSVOb  ,com  আদালত  প্রতিদেক:  পুলিশের সাময়িক   বরখাস্তকৃত ডিআইজি মিজানের আগাম জামিন আবেদন খারিজ করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (০১ জুলাই) দুপুরে বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

এসময় ডিআইজি মিজান পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মন্তব্য করেন আদালত। দুদকের মামলায় গ্রেফতার মিজানকে রাতে শাহবাগ থানায় রাখা হবে। কাল মঙ্গলবার(০২ জুলাই) তোলা হবে আদালতে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন- দুদকের করা মামলায় আগাম জামিন চেয়ে আইনজীবীর মাধ্যমে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন চেয়ে আবেদন করেন পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমান। সোমবার বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য ওঠে আবেদনটি। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে গ্রেফতার করতে শাহবাগ থানা পুলিশকে নির্দেশ দেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, মিজানের আগাম জামিনের আবেদন আদালত খারিজ করে দিয়েছে। এবং তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হস্তান্তর করে দিয়েছে। সেখান থেকে তাকে জেলে হাজতে পাঠানো হতে পারে।

আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, এখানে পুলিশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। এবং অন্য একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে আদালত মন্তব্য করেছেন।

আদালত বলেন, ডিআইজি মিজান পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে। সেইসঙ্গে দুদকের ভূমিকাও প্রশ্নের মুখে ফেলেছে। এই আদেশ দুর্নীতিবাজদের জন্য কঠোর বার্তা বলেও মন্তব্য করেন আদালত।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews