1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না’ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে ০৩ জন গ্রেফতার আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : সমাজকল্যাণমন্ত্রী রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইন জুয়ারসাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচারকারী চক্রের ০৮ সদস্য সিআইডি কর্তৃক গ্রেফতার প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাড্ডায় পিটিয়ে নারী হত্যার মূলহোতা হৃদয় গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ১০৮ বার পঠিত হয়েছে

ডেস্ক রির্পোট ঃ  রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনুকে হত্যার ঘটনায় প্রধান আসামি হৃদয়কে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভুলতা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার  মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পূর্ব বিভাগের একটি টিম হৃদয়কে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি আমাদের হেফাজতে রয়েছে।ওই ঘটনায় জড়িত অভিযোগে এর আগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। হৃদয়কে নিয়ে সাতজন গ্রেপ্তার হলো।গেল শনিবার (২০ জুলাই) সকালে ঢাকার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলে ধরা সন্দেহে তসলিমা রেনুকে পিটিয়ে হত্যা করা হয়। নিজের শিশু সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়েছিলেন তিনি।পরে রেনুর বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন টিটু মামলা করেন। এ হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews