Newsvob.com.: বিনোদন ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন তিনি। সেখানে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে আইসিইউতে নেয়া হয়েছে তাকে।
শনিবার (১৩ মার্চ) দুপুরে অভিনেতার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার ভাতিজি অভিনেত্রী-সঞ্চালক আসমা পাঠান রুম্পা জানান, ‘৪ মার্চ থেকে সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিত চেকআপের জন্যই সেখানে গিয়েছিলেন। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু শনিবার (১৩ মার্চ) সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে তিনি এখন চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।’
তিনি আরো জানান, ‘তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ। চাচার জন্য সবার কাছে দোয়া চাইছি।’

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক
প্রতিনিধির নাম : 



















