ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
  • ১৮২ বার পঠিত হয়েছে

অমিত হাসান অপু,আখাউড়া প্রতিনিধিঃ আজ বৃহস্প্রতিবার ১৮ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামালের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে । আজ আখাউড়ায় তার সমাধিস্থলে যথাযোগ্য মর্যাদায় শাহাদাত বার্ষিকী পালন করা হয়। এবারই প্রথম সরকারী ভাবে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের শাহাদত বার্ষিকী পালন করা হয়।
দিবসের শুরুতে আজ সকাল ১০টায় উপজেলা প্রশাসন, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, আখাউড়া থানা ও ভোলা জেলার ব-দ্বীপ ফোরামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আখাউড়া দরুইন গ্রামের বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামালের সমাধিতে পুষ্পস্তক অপর্ণ করেন। পরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অর রশিদ, আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেনসহ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের আত্মীয়স্বজন ও স্থানীয় নেতৃবৃন্দরা।
এদিকে সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা, সরকারী, বেসরকারী কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল। ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসা পাকিস্তানি হানাদার বাহিনীকে ঠেকানোর জন্য আখাউড়ার দরুইন গ্রামে অবস্থান নেয়। সংখ্যায় বেশি ও আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর সাথে মোকাবেলায় মুক্তিযোদ্ধাদের ছিল অদম্য মনোবল । প্রচন্ড ঝুকির মধ্যেও মুক্তিযোদ্ধারা শত্রুর জন্য প্রস্তুত থাকে অস্ত্র হাতে। মোস্তফা কামালের বীরত্বের কারণে সহযোদ্ধাদের প্রাণ রক্ষা পায়। জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে আখাউড়া দরুইনে সমাহিত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন

আপডেট এর সময় : ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯