ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ Logo ১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া

আগস্টে ইনহেলারে আসছে করোনার ভ্যাকসিন

Newsvob.comআন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে বিশ্বজুড়ে কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, তাদের তৈরি করোনার ভ্যাকসিন ইনহেলারের মাধ্যমে ব্যবহার করতে পারবে মানুষ। আগস্টের শুরুর দিকেই এটি ব্যবহারের উপযোগী হয়ে যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বিজ্ঞানীরা ৮০ শতাংশ আত্মবিশ্বাসী। এক অনলাইন বক্তব্যে এ কথা বলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পারসোনালাইজড মেডিসিনের অধ্যাপক অ্যাড্রিয়ান হিল।

তিনি ইনহেলার ভ্যাকসিন প্রকল্পের নেতৃত্বে আছেন। দ্য আইরিশ পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অধ্যাপক হিল বলেন, ‘আমরা ধারণা করছি আগস্টের প্রায় কাছাকাছি সময়ে এই ভ্যাকসিন আসতে পারে।’ এর আগে তিনি সতর্ক করে বলেন, ‘যুক্তরাজ্যে আক্রান্তের হার দ্রুত কমে গেলে গবেষণার গতিও কমে যাবে। কারণ যদি খুব কমসংখ্যক স্বেচ্ছাসেবী ভাইরাসে আক্রান্ত হন, তবে ভ্যাকসিন পরীক্ষা করে দ্রুত নিখুঁত পর্যালোচনা করা যাবে না। ভ্যাকসিনটি কার্যকর কি না, তা বলা যাবে না।’

এদিকে যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা দাবি করেছে, ভ্যাকসিন কার্যকর হলেই তারা ২০০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরি করবে। কোম্পানিটির প্রধান নির্বাহী পাস্কাল সারিওট বলেন, তাদের তৈরি ‘এজেডডি১২২’ ভ্যাকসিনটি কার্যকর কি না, তা আগস্টের মধ্যেই জানা যাবে। মাইক্রোসফটের চেয়ারম্যান ও বিলিয়নেয়ার বিল গেটস এই ভ্যাকসিন তৈরির প্রজেক্টে গুরুত্বপূর্ণ তহবিল দিয়েছেন। অ্যাস্ট্রাজেনেকা যুক্তরাজ্যে ১০ কোটি ডোজ সরবরাহ করতে সম্মত হয়েছে। এছাড়া ভ্যাকসিন সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ

আগস্টে ইনহেলারে আসছে করোনার ভ্যাকসিন

আপডেট এর সময় : ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০