1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৭০ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ : আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (১৭ জানুয়ারি) প্রথম প্রহরে পাকিস্তানের অভ্যন্তরে বেলুচিস্তান প্রদেশে বিশেষ অভিযান চালায় ইরানি সামরিক বাহিনী। হামলা চালানো হয় দুটি স্থাপনায়। হতাহত হয় শিশুসহ বেশ কয়েকজন। এর কড়া প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। শুরু হয় দুই প্রতিবেশী শক্তিধর মুসলিম দেশের উত্তেজনা।

ইরানি হামলাকে নিজেদের সার্বভৌমত্বের ওপর অবৈধ আঘাত হিসেবে আখ্যা দেয় পাকিস্তান। নেওয়া হয় কূটনীতিক বহিষ্কারের মতো সিদ্ধান্ত। পাল্টা সামরিক ব্যবস্থা গ্রহণেরও হুমকি দেয় ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বেলুচ বলেন, পাকিস্তান এই বেআইনি কাজের জবাব দেওয়ার অধিকার রাখে। এর দায়ভার অবশ্যই ইরানের উপর বর্তাবে। রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়টি এরইমধ্যে আমরা তেহরানকে জানিয়ে দিয়েছি। একইসঙ্গে আগামী দিনে পাকিস্তান এবং ইরানের মধ্যে চলমান কিংবা পরিকল্পনা করা, সব উচ্চ পর্যায়ের সফর স্থগিত করা হয়েছে।

যদিও ইরানের দাবি, সন্ত্রাসী গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। বিদ্রোহীরা পাকিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত বলে অভিযোগ তেহরানের। তবে পাকিস্তানের পাল্টা জবাব দেওয়ার হুমকির বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকার করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান।

বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানের সঙ্গে ইরানের ৯০৪ কিলোমিটারের সীমান্ত রয়েছে। গেল কয়েক মাসে পাক সীমান্তবর্তী এলাকাগুলোর ইরানি শহরগুলোতে একাধিক সন্ত্রাসী হামলা হয়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews