1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইহুদিদের বিরুদ্ধে শুরু হয়ে গেছে বিশেষ অভিযান, চিন্তায় ইসরায়েল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩৫২ বার পঠিত হয়েছে

   Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ   অবৈধভাবে ভূমি দখলে নিতে ইসরায়েলি দখলদার বাহিনী গত ৫ দিন ধরে বর্বর হামলা চালাচ্ছে গাজায়। সে হামলায় নিরীহ বেসামরিক মুসল্লিদের রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিন। তবে খুনি ইসরায়েলি বাহিনীর এমন বর্বরতার প্রতিরোধ জানাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা।তারই অংশ হিসেবে চার দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে ‘সোর্ড অব কুদস’ নামে বিশেষ সামরিক অভিযান শুরু হয়েছে। যদিও ইসরাইল ব্যাপক বিমান হামলা চালিয়ে বহু ফিলিস্তিনিকে হত্যা এবং অবকাঠামো ধ্বংস করছে। কিন্তু এ যুদ্ধ ইসরায়েলের জন্যও খুব খারাপ পরিণতি ডেকে আনবে। এটাকে ইসরায়েলের জন্য বিপদসংকেত হিসেবে দেখছেন অনেকে।

ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা প্রথম দফা হামলায় গাজা থেকে ইসরায়েলের দিকে বহু রকেট ছুঁড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত মঙ্গলবার ফিলিস্তিনিরা ১৫০০টির বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে। যা ভাবাচ্ছে ইহুদিদের।হামাসের মুখপাত্র আবু আবিদি ইসরায়েলের রামুন বিমানবন্দরে মধ্যম পাল্লার আইয়াশ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার কথা জানিয়ে বলেছেন, এটির পাল্লা ২৫০ কিলোমিটার এবং এর ব্যাপক ধ্বংস ক্ষমতা রয়েছে। হামাস দীর্ঘমেয়াদে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, হামাস মুখপাত্রের এ বক্তব্য থেকে বোঝা যায় তাদের প্রচুর সংখ্যক রকেট ও ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। তা নিয়েও উদ্বিগ্ন ইসরায়েল।

এ  দিকে হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলের ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। বহু মানুষ মাটির নিচে আশ্রয় শিবিরে গা ঢাকা দিয়ে আছে। বোঝাই যাচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোম ফিলিস্তিনিদের সব রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না। এ নিয়েও সংশয়ে পড়েছে ইসরায়েল।

অন্যদিকে অতীত যুদ্ধ কৌশলের তুলনায় এবার ফিলিস্তিনি যোদ্ধারা আরো বেশি শক্তিমত্ত্বা দেখাচ্ছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলোতে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো থেকে বোঝা যায় ফিলিস্তিনিরা এখন আর আগের মতো দুর্বল নয়। হামলায় বেন গুরিয়ান ও রামুন বিমান বন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে ইসরায়েল।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews