ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১১৩ বার পঠিত হয়েছে

 নিউস ভয়েস অফ বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্কঃ  মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়তে থাকা পরিস্থিতির মধ্যে ইরাক ও আশপাশের অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭টি হামলা চালানোর দাবি করেছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।

শুক্রবার (৬ মার্চ) আল জাজিরার খবরে বলা হয়েছে, মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইআরআই জানায়, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাকে অবস্থানরত ‘শত্রু ঘাঁটিগুলোতে’ এসব হামলা চালিয়েছে।

তবে এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। পাশাপাশি কোন কোন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সে সম্পর্কেও নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি গোষ্ঠীটি।

আইআরআই মূলত ইরান-সমর্থিত একাধিক সশস্ত্র গোষ্ঠীর একটি মোর্চা। অতীতে তারা ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী আইএসআইএল-এর (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিল।

এ ছাড়া গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে এর আগেও বিভিন্ন সময়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

আপডেট এর সময় : ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬