নিউস ভয়েস অফ বাংলাদেশ প্রতিনিধি আনিসুর রহমান মোল্লা : সরকারি সচিবালয়ের ৩৪টি সহকারী সচিব পদে পদোন্নতি প্রদান করায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি প্রাপ্ত মহোদয়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা আনতে ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩৪ জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এ পদোন্নতি প্রক্রিয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্তরিক উদ্যোগ ও দূরদর্শী ভূমিকার জন্য সংগঠন কৃতজ্ঞতা প্রকাশ করে।
একইসঙ্গে, পদোন্নতির সার্বিক প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করার জন্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে জনাব আব্দুল খালেক, উপসচিব ও আহ্বায়ক মহোদয়সহ বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
এসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন সহকারী সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দেবেন এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন
প্রতিনিধির নাম : 













