1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় পুলিশকে জনতার গণধোলাই

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ১০৪ বার পঠিত হয়েছে

Newsbov. com : পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশতৈল পুলিশ ফাঁড়ির এক এএসআই, ২ কনস্টেবল ও ১ সোর্সকে আটক করে জনতা গণধোলাই দিয়েছে।

বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতৈয়া রাজাবাড়ির গাবিলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, মির্জাপুরের বাশতৈল পুলিশ ফঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা, রাসেল ও পুলিশের সোর্স হাসান। এ ঘটনায় পাঁচ পুলিশ ও পুলিশের দুই সোর্সকে আসামি করে মাদক আইনে মামলা হয়েছে। আটক চারজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অপর তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পলাতকরা হলো ওই ফাঁড়ির কনষ্টেবল হালিম ও মোজাম্মেল এবং পুলিশের সোর্স রাজবাড়ির আল আমীন।

এ ব্যপারে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যে এক এএসআই, চার কনস্টেবল ও দুই সোর্স সেখানে গিয়েছিল। এ ব্যপারে সখিপুর থানার এসআই আয়নুল হক বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছে। তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, এএসআই রিয়াজের নেতৃত্বে ওই পুলিশ সদস্যরা গাবিলার বাজারে গিয়ে হতেয়া রাজাবাড়ির ভাতকুড়াচালার ফরহাদ মিয়ার ছেলে বজলুকে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যদের আটক করে রাজাবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায়। সেখানে তাদের গণধোলই দিয়ে এক কক্ষে আটকে রাখে। খবর পেয়ে এলাকার শত শত জনতা ঘটনাস্থলে ভীর জমায়। খবর পেয়ে সখীপুর এবং মির্জাপুর থানা পুলিশ পরিস্থিতি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews