ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ Logo মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ Logo ১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

উপজেলা নির্বাচনের তফসিল রোববার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
  • ১০৮ বার পঠিত হয়েছে

আগামীকাল রোববার (৩ ফেব্রুয়ারি) পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বিকেল ৩টায় কমিশন সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপ-সচিব (সংস্থাপন) মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই সভার আহ্বান করা হয়।

চিঠিতে বলা হয়, ‘৩ ফেব্রুয়ারি (রোববার) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভাকক্ষে কমিশনের ৪৫তম সভা অনুষ্ঠিত হবে।’

এর আগে ১০ জানুয়ারি ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, ‘আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।’

নির্বাচন কমিশন সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট ১০ মার্চ করার পরিকল্পনা করেছে ইসি। প্রথম ধাপে চার বিভাগের ১৫ জেলার ১০১টি উপজেলায় ভোট হবে। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ১৮ মার্চ, তৃতীয় ধাপে নির্বাচন হবে ২৪ মার্চ ও চতুর্থ ধাপের নির্বাচন হবে আগামী ৩১ মার্চ। আর শেষ ধাপের ভোটগ্রহণ হবে রমজানের পর। তবে এবারের উপজলো পরষিদ নির্বাচনে সব সদর উপজলোর সকল কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভএিম) ভোটগ্রহণ করা হবে। বিভিন্ন সমস্যার কারণে ১২টি উপজেলায় এ বছর ভোটগ্রহণ করা হবে না।

উপজেলার তফসিল ছাড়াও আগামীকালের সভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠান এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

১৯৮৫ সালে দেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয়। এরপর ১৯৯০, ২০০৯ ও ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারিতে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন হয়। ছয় দফায় সর্বশেষ নির্বাচন হয়।

উল্লেখ্য, উপজেলা পরিষদের আইন অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আর উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় পরিষদের প্রথম বৈঠক থেকে। এর আগে, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন হয় ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত ধাপে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ

উপজেলা নির্বাচনের তফসিল রোববার

আপডেট এর সময় : ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯