ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

একটি ক্ললেস হত্যাকান্ডের রহস্য উন্মোচন সহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য চোরাইমালসহ গাইবান্ধা থেকে সিআইডি কর্তৃক গ্রেফতার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৮৬ বার পঠিত হয়েছে

Newsvob.com.  নিজস্ব প্রতিবেদক  : অদ্য ১৪/০২/২০২২ইং তারিখে সিআইডি এক প্রেস ব্রিফিং এ সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্ত ধর বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাসমুহ যেমন গাইবান্ধা, বগুড়া, পঞ্চগড়, রংপুর, পাবনা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাইকারী চক্র যাত্রীবেশে ইজিবাইকে উঠে তাদের সুবিধা মতো জায়গায় যেয়ে চালককে জিম্মি করে ইজিবাইক এবং চালকের নিকট থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র থাকলে তা কেড়ে নিয়ে এবং চালক কর্তৃক বাঁধাগ্রস্থ হলে তাকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা সংঘঠিত হয়ে আসছে।

সিআইডি বাংলাদেশ পুলিশ কর্তৃক এই ছিনতাই এর সাথে জড়িত চক্র সনাক্ত ও তাদের কর্মপদ্ধতি সম্পর্কে দীর্ঘদিন যাবৎ অনুসন্ধান করছে। এরই ধারাবাহিকতায় একাধিক ছিনতাইকারী চক্র সনাক্ত করা সম্ভব হয়। তাদের অবস্থান নির্ণয় পূর্বক তাদেরকে গ্রেফতার করার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালিত হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার, জনাব মুক্তা ধর পিপিএম (বার) এর সার্বিক তত্তবধানে ও নির্দেশনায় সিআইডির এলআইসি’র একটি চৌকস দল উক্ত চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে ছিনতাইকৃত ইজিবাইক ও ব্যাটারীসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গত ০৭/০২/২০২২ ইং তারিখ সোমবার সকাল ০৯:০০ টার সময় গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানাধীন একবারপুর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের পাশ থেকে আব্দুল মজিদ মিয়া (৬০) পিতা- মৃত আমজাদ হোসেন, সাং- কামারপাড়া লাপুর (ডাটিয়াপাড়া), থানা- সাদল্যাপুর, জেলা- গাইবান্ধা এর মাথায় গভীর ক্ষতসহ লাশ পাওয়া যায়। তিনি পেশায় একজন ইজিবাইক চালক। উক্ত হত্যাকান্ডের বিষয়ে মৃতের স্ত্রী- মোছাঃ সাহিরন বেগম (৫০) কর্তৃক অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে সাদুল্যাপুর থানার মামলা নং- ০৫,তারিখ- ০৮/০২/২০২২ ইং ধারা- ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত। আসামী- ১। মোঃ মিরু মিয়া (২৪) পিতা- মোঃ মতিয়ার রহমান, ২। মোঃ লাজু মিয়া (২৪) পিতা- দেলোয়ার হোসেন, উভয় সাং- খোলাবাড়ি, থানা ও জেলা- গাইবান্ধা, ৩। মোঃ সাগর মন্ডল (৪২) পিতা- মৃত মন্টু মন্ডল, সাং- চক সূত্রাপুর, থানা ও জেলা- বগুড়া, ৪। মোঃ বেলাল চৌধুরী (৪০) পিতা- মৃত আলমগীর হায়াৎ চৌধুরী, সাং- গয়েসপুর, থানা- বদলগাঁছি, জেলা- নওগাঁদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ১। মোঃ মিরু মিয়া (২৪), ২। মোঃ লাজু মিয়া (২৪) স্বীকার করে যে, ইং ০৬/০২/২০২২ তারিখ সন্ধ্যার সময় খোলাবাড়ি এলাকা হতে ভিকটিম আব্দুল মজিদের ইজিবাইকে করে সাদুল্যাপুর বাসস্ট্যান্ড এ যাওয়ার জন্য তার গাড়িতে ওঠে। সাদুল্যাপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর আব্দুল মজিদ তাদেরকে নেমে যাওয়ার জন্য বলা হলে তারা আরো একটু সামনে যাবে বলে সময়ক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে আসামীদ্বয় পরস্পর যোগসাজশে উক্ত তারিখ রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকার সময় একবারপুর গ্রামের জনৈক মোঃ রয়েল মিয়ার পরিত্যক্ত ইটভাটার ক্লিন এর ভিতর নিয়ে ইট দিয়ে উপর্যুপরি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে ইজিবাইকটি নিয়ে দ্রæত বগুড়া শহরে চলে আসে।

পরবর্তীতে আসামীদ্বয় বগুড়া সদর থানাধীন কামারগাড়িস্থ পুকুরপাড় মার্কেটে আসামী – ৩। মোঃ সাগর মন্ডল (৪২) এর মালিকানাধীন “মেসার্স রাফি ভাঙ্গারী” নামীয় দোকানে নগদ ১০,০০০/= টাকার বিনিময়ে ব্যাটারীবিহীন ইজিবাইকটি বিক্রয় করেন এবং একই থানাধীন বারোপুর বন্দরস্থ আসামী- ৪। মোঃ বেলাল চৌধুরী (৪০) এর মালিকানাধীন “নাসিফ ট্রেডার্স”নামীয় মবিল ও ব্যাটারীর দোকানে নগদ ২০,৭০০/= টাকার বিনিময়ে চীনের তৈরী পাওয়ার প্লাস ব্রান্ডের ১২ ভোল্ট এর ৫টি ব্যাটারী বিক্রয় করেন।

এরূপ নির্মমভাবে একজন ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করার চাঞ্চল্যকর ক্লুলেস ঘটনার অজ্ঞাতনামা আসামী এবং ছিনতাইকৃত ইজিবাইক ক্রয়ের সাথে জড়িত আসামীদের দ্রতম সময়ে সনাক্ত পূর্বক গ্রেফতার, ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারের মাধ্যমে একটি ছিনতাইকারী চক্রকে সনাক্তপূর্বক আইনের আওতায় আনতে সক্ষম হওয়া সিআইডি তথা বাংলাদেশ পুলিশের একটি উল্লেখযোগ্য অর্জন।

নিউজ ভয়েস অফ বাংলাশে-  জে/ রশীদ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

একটি ক্ললেস হত্যাকান্ডের রহস্য উন্মোচন সহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য চোরাইমালসহ গাইবান্ধা থেকে সিআইডি কর্তৃক গ্রেফতার

আপডেট এর সময় : ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২