1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে বিদ্যা বালান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৯৩ বার পঠিত হয়েছে

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের উপর ভিত্তি করে একটি ওয়েব সিরিজ এর কাজ শুরু করতে চলেছেন অভিনেত্রী বিদ্যা বালান । সম্প্রতি মিডিয়ার সঙ্গে এক সাক্ষাতকারের সময়ে এমনটাই জানালেন তিনি।

মঙ্গলবার (৯ এপ্রিল) মুম্বইয়ে এক অনুষ্ঠানে বিদ্যা জানান প্রাক্তন প্রধানমন্ত্রীর ওয়েব সিরিজটির কাজ শুরু হচ্ছে খুব শিগগরই। সিরিজটি প্রযোজনা করবেন তার স্বামী সিদ্ধার্থ রায় কাপুর।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন ভারতবর্ষের একমাত্র এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ক্রিটিক্স চয়েস ফিল্ম অ্যাওয়ার্ড-এর নমিনেশন ঘোষণা অনুষ্ঠানে মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন বিদ্যা বালান। এই পুরস্কার অনুষ্ঠানটির আয়োজন করেছে ফিল্ম ক্রিটিক্স গিল্ড এবং মোশন কনট্যাক্ট গ্রুপ।

এ বিষয়ে বিদ্যা বলেন, আমি একটি ওয়েব সিরিজ বানাতে চলেছি যেটা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন কাহিনীর উপরে ভিত্তি করে তৈরি করা হবে। এখনও সবটাই শুধু প্রচেষ্টা আকারে রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত পুরোটা কেমন ভাবে দাঁড়ায়।

তিনি আরও বলেন, আমার মনে হয় ওয়েব সিরিজ বানাতে গেলে প্রচুর খাটনি প্রয়োজন। একটি ওয়েব সিরিজ বানানোর সময় বহু মানুষ তার সঙ্গে যুক্ত থাকেন। এবং একটা ওয়েব সিরিজ বানানো একটা সিনেমা বানানোর থেকে কোনও অংশে কম নয়। এতে অনেকটা সময় লেগে যায়। কিন্তু যখন আমি সত্যিই কাজটা করবো, আমি চেষ্টা করব যাতে ভালোভাবে কাজটি করতে পারি।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews