ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

এবার ঢাকা ছাড়লেন ৩২৭ জাপানি নাগরিক

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
  • ৮১ বার পঠিত হয়েছে

Newsvob.com. ডেস্ক :  করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন জাপানের ৩২৭ নাগরিক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

মোকাব্বির হোসেন জানান, ‘বাংলাদেশে অবস্থানরত ৩২৭ জাপানি নাগরিক বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।’

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) সোহেল কামরুজ্জামান জানান, সকাল ১০টা ১৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি জাপানের উদ্দেশে বাংলাদেশ ছেড়ে যায়।

এর আগে যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি দল বাংলাদেশ ছেড়ে যায়। গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে যায় ২৬৯ মার্কিন নাগরিক।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে মালয়েশিয়ার ২২৫ নাগরিক ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করে। এরপর ২৬ মার্চ সকালে দ্রুত এয়ারের দুইটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে যায় ভুটানের ১৩৯ নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকাস্থ ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

এবার ঢাকা ছাড়লেন ৩২৭ জাপানি নাগরিক

আপডেট এর সময় : ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০