ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

এমবাপ্পে ও ডি মারিয়ার বোঝাপড়ায় সন্তুষ্ট টাসেল

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
  • ১৩২ বার পঠিত হয়েছে

কিলিয়ান এমবাপ্পে ও অ্যাঞ্জেল ডি মারিয়ার মধ্যে জুটিবদ্ধ বোঝাপড়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) কোচ থমাস টাসেল। দলের শীর্ষ দুই দিকপাল নেইমার ও এডিনসন কাভানির ইনজুরি সত্ত্বেও এই দুই তারকা লিগ ওয়ান জায়ান্টদের অবস্থানকে সংহত করে রেখেছে।

সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ৫ ম্যাচের সব কটিতে জয়লাভ করেছে পিএসজি। এ সময় দলটি গোল করেছে ১২টি। দুই তারকা ফরোয়ার্ড বাইরে থাকা সত্ত্বেও দলের এমন সাফল্যে বিশেষ করে এমবাপ্পে ও ডি মারিয়ার মধ্যে বোঝাপড়ায় সন্তুষ্ট টাসেল।

এক সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন, ‘তিনি (ডি মারিয়া) কিলিয়ানের সঙ্গে দ্বিতীয় স্ট্রাইকারের মতো খেলছে। এটি দারুণ ব্যাপার। কারণ কিলিয়ান দারুণভাবে সমাপ্তি টানলেও সে তাকে সহায়তা করছে। আমি সত্যি এটি পছন্দ করি। তারাই সেরা, যারা গোল করতে পারে। শুধু গোলের সৃষ্টি করলে হবে না, সেটি কার্যকরও করতে হবে। অ্যাঞ্জেল ও কিলিয়ানের সেই দক্ষতা রয়েছে। তাদের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে এবং গোলের জন্য মুখিয়ে থাকে। চাপের মধ্যেও তাদের কৌশলগত দক্ষতা চমত্কার। এটি দারুণ ব্যাপার।’

লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা লিলির সঙ্গে ১৪ পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষে রয়েছে পিএসজি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

এমবাপ্পে ও ডি মারিয়ার বোঝাপড়ায় সন্তুষ্ট টাসেল

আপডেট এর সময় : ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯