1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের নিশানায় নেতানিয়াহুর কার্যালয়, ইসরাইলি প্রধানমন্ত্রী কোথায়? খামেনির হত্যার পর ইরানের প্রতিশোধমূলক হামলা, মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ

করোনা সংক্রমণ রোধে প্রতিদিন খান ভেষজ পানীয়

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩৫৫ বার পঠিত হয়েছে

Nnwsvob.com. ডেস্ক ঃ  করোনাভাইরাসের এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খান ভেষজ পানীয়।

আপনার অন্য কোনো রোগ না থাকলে দিনে কম করে আড়াই থেকে তিন লিটার পানি পান করুন। এ ছাড়া প্রতিদিন ব্যায়াম আরও বেশি পানি পান করতে হবে। সুস্থ থাকতে পানি পানের বিকল্প নেই।

অনেকেই আছেন যাদের পানির তৃষ্ণা পেলে দুয়েক গ্লাস পানি ও চা-কফি-নরম পানীয় খান। এভাবে পানি পান করবেন না। দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন।এ তো গেল সাধারণ পানি পানের কথা। আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস ঘোষ জানিয়েছেন ভেষজ পানীয় পানের কথা। যা করোনার এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে সুরক্ষিত রাখবে।

রোগমুক্তিতে ভেষজ পানীয়-

১. এক চামচ শুকনো আমলকী, হরীতকী ও বহেড়া নামে তিনটি ফলের চূর্ণ এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে সকালে খালি পেটে খেলে পেট পরিষ্কার হয়।

অ্যান্টিঅক্সিডেন্ট গুণের জন্য এই মিশ্রণ প্রদাহ কম রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ফ্লু ঠেকাতে ভালো কাজ করে।

২. উষ্ণ পানিতে গলা ব্যথার প্রকোপ কমে। গরম পানিতে এক চিমটি দারুচিনির গুঁড়ো ও এক চামচ মধু মিশিয়ে খেলে স্বাদ-গন্ধের যেমন উন্নতি হয় তেমনি উপকার পাওয়া যায়।

৩. এক চামচ মেথি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিন। এখন এক গ্লাস পানি মিশিয়ে সকালে খালি পেটে খেলে ডায়াবেটিস, ক্ষতিকর কোলেস্টেরল ও এলডিএলের প্রকোপ কমে। প্রদাহ কমে বলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজমও ভালো হয়।

৪. এক গ্লাস পানিতে এক চামচ মৌড়ি সারারাত ভিজিয়ে রেখে সকালে ছেঁকে খান। নয়তো এক গ্লাস পানি ফুটিয়ে তাতে এক চামচ মৌরি দিয়ে ঢাকা দিয়ে রাখুন ২-৩ মিনিট। তার পর ছেঁকে চায়ের মতো খান। স্বাদ বাড়াতে অল্প লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন।

এই পানীয় পেট ফাঁপা, গ্যাস, বদহজমের উপসর্গ কমায়। এ ছাড়া উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের প্রকোপ কমায়।

৫. ১ চা চামচ সাদা জিরে, দেড় কাপ পানি, আধ চা চামচ মধু নিন। কড়াইতে জিরে হালকা করে ভেজে দেড় কাপ পানি দিয়ে ৩ থেকে ৪ মিনিট ফোটান। ঠাণ্ডা হলে ছেঁকে পানিটা খেয়ে নিন। এতে ওজন কমবে ও হজম শক্তিও বাড়বে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews